চট্টগ্রামে সৈকত বার ও রেস্তোরাঁয় আগুন

চট্টগ্রাম নগরের স্টেশন রোডে বাংলাদেশ পর্যটন করপোরেশনের সৈকত বার অ্যান্ড রেস্তোরাঁয় আগুন লেগেছে। সোমবার সকাল পৌনে নয়টার দিকে আগুনের সূত্রপাত হয়।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ওয়্যারলেস অপারেটর খলিলুর রহমান আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের নন্দনকানন ও আগ্রাবাদ স্টেশনের তিনটি দল ঘটনাস্থলে কাজ শুরু করে। সকাল পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি নির্বাপণে এখনও কাজ করছে ফায়ার সার্ভিস সদস্যরা। ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন।

গত বছরের ৫ আগস্ট একই বারে লুটপাটের ঘটনা ঘটে এবং স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়। পরে সংস্কারের মাধ্যমে নতুনভাবে চালু করা হয়েছিল।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।