কুমিল্লায় লরি চাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

কুমিল্লায় লরির চাপায় সাদ্দাম হোসেন (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।

সোমবার (২৫ আগস্ট) সকালে বুড়িচংয়ে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কংশনগর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদ্দাম কুমিল্লা আদর্শ সদর উপজেলার বারপাড়া এলাকার আব্দুল বারেকের ছেলে।

স্থানীয়রা জানান, দেবিদ্বারে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী লরি তার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে যান।এ সময় লরির চাকা তার মাথার উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী সড়কে গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেয়। পরে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

থানার সার্জেন্ট শাহপরান বলেন, ‘ মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। ঘাতক লরিটি পালিয়ে গেছে, তবে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

খবরওয়ালা/এফএস

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।