পাবনায় ট্রিপল মার্ডারের ঘটনায় একজনের মৃত্যুদণ্ড

পাবনায় স্ত্রী ও কন্যাসহ অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুল জব্বারকে হত্যা মামলায় তার পালক ছেলে তানভীর হোসেনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এছাড়া চুরির অপরাধে তাকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো. তানভীর আহমেদ রায় এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত তানভীর পাবনা ফায়ার সার্ভিস মসজিদের পেশাদার ঈমাম এবং নওগাঁ জেলার হরিপুর পূর্বপাড়া গ্রামের হাতেম আলী সরদারের ছেলে।

আদালতের পাবলিক প্রসিকিউটার (পিপি) এডভোকেট গোলাম সরোয়ার খান জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, আব্দুল জব্বার, তার স্ত্রী ছুম্মা খাতুন এবং কন্যা সানজিদা ওরফে জয়া শহরের দিলালপুর এলাকায় একটি বাসা ভাড়া করে থাকতেন। সেখানে তাদের সঙ্গে পরিচয় হয় তানভীর হোসেনের। তিনি পাশেই চাউলের ব্যবসা করতেন। এক পর্যায়ে আব্দুল জব্বারের পরিবারের সঙ্গে তানভীরের ভালো সম্পর্ক গড়ে ওঠে। পরিবার তাকে সন্তানের মতো স্নেহ করতে থাকেন এবং তানভীর ব্যাংক লেনদেনসহ নানা কাজে তাদের সহযোগিতা করতেন।

কিন্তু ২০২০ সালের ৩১ মে গভীর রাতে টাকা-পয়সা ও স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে তানভীর তার পালক বাবা, মা ও বোনকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করেন। পরে তিনি টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান। তথ্যপ্রযুক্তির মাধ্যমে পুলিশ তাকে নওগাঁ থেকে গ্রেপ্তার করে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।