সীমানা শুনানিতে মারামারি, নাম ছাড়াই ইসির জিডি

ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের খসড়া সীমানা নিয়ে শুনানিতে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনায় রাজধানীর শেরেবাংলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

তবে জিডিতে কারো নাম উল্লেখ করা হয়নি।

মঙ্গলবার (২৬ আগস্ট) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, কারও আবেদনের ভিত্তিতে নয়; নিজেদের উদ্যোগেই জিডি করা হয়েছে। হাতাহাতির বিষয়টি পুলিশকে জানানো হয়েছে, তদন্ত করবে তারা।

এর আগে গত ২৪ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের খসড়া সীমানা নিয়ে শুনানিতে বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়লে ইসির কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে শুনানি শেষ করে সংশ্লিষ্টদের কক্ষ ত্যাগের অনুরোধ জানানো হয়।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।