দেহরক্ষীর ধাক্কায় সমর্থক আহত, থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা!

দক্ষিণী সিনেমার সুপারস্টার বিজয় থালাপতি সম্প্রতি রাজনীতিতে প্রবেশ করেছেন। রাজনীতিতে নামার মাত্র কিছুদিনের মধ্যেই আইনি জটিলতায় পড়েছেন অভিনেতা।

গত ২০ আগস্ট মাদুরাইয়ে অনুষ্ঠিত হয় অভিনেতার রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজগম (টিভিকে)-এর মহাসমাবেশ। সমাবেশের সময় এক সমর্থক বিজয়ের কাছে আসার চেষ্টা করলে তাঁকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন অভিনেতার দেহরক্ষীরা। দেহরক্ষীর ধাক্কায় পড়ে বুকে আঘাত পেয়েছেন বলে অভিযোগ তুলেছেন শরৎকুমার নামের এক সমর্থক।

শরৎকুমার পেরামবালুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের নথিতে তিনি উল্লেখ করেছেন, ‘টিভিকে প্রধান বিজয়ের দেহরক্ষীরা আমাকে মারধর করেছে।’ এই মামলায় বিজয়সহ মোট ১০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

মাদুরাইয়ে অনুষ্ঠিত সমাবেশ ছিল দ্বিতীয় রাজ্য সম্মেলন। সেখানে বিজয় ঘোষণা দিয়েছেন, ‘২০২৬ সালে তামিলনাড়ুর মাদুরাই দক্ষিণ থেকে আমি আমার দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করব।’ রাজনীতিতে নামার আগে তার সব ছবির কাজ শেষ হয়েছে। সমাবেশে তিনি জানিয়েছেন, ‘আগামী কয়েক বছর নতুন কোনো ছবিতে আমি অভিনয় করব না।’

২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই সমাবেশকে রাজ্যের রাজনীতিতে তৃতীয় শক্তি হিসেবে টিভিকে’র প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

অভিনেতাকে শেষবার ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য গ্রেটেস্ট অফ অল টাইম’ ছবিতে দেখা গিয়েছিল। ২০২৬ সালে মুক্তির অপেক্ষায় রয়েছে বিজয় অভিনীত ‘জন নায়াগন’ সিনেমা।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।