স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার লোভে ২০০ কোটি টাকার চেক, ডাক্তারের কার্যালয়ে দুদকের অভিযান

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) সাবেক পরিচালক অধ্যাপক ডা. শেখ গোলাম মোস্তফার কার্যালয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে। অভিযোগ রয়েছে, স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার প্রলোভনে তিনি এক সাবেক সমন্বয়ককে ১০ লাখ টাকা নগদ ও ২০০ কোটি টাকার চারটি চেক দিয়েছেন।

দুদক সূত্র জানায়, এ বছরের জানুয়ারিতে সংঘটিত এ ঘটনায় মধ্যস্থতাকারী হিসেবে আরিফুল ইসলাম নামে এক ব্যক্তি জড়িত, যিনি নিজেকে সমন্বয়ক আরেফিনের ভাই পরিচয় দিয়েছেন। তিনি সরাসরি ডা. মোস্তফার চেম্বার থেকে চেকগুলো সংগ্রহ করেন। আরেফিন নিজে উপস্থিত না থাকলেও ফোনে কথোপকথনের মাধ্যমে ডিলটি নিশ্চিত করেছেন বলে জানা গেছে।

অভিযান পরিচালনাকারী দল জানায়, ডা. মোস্তফার ব্যাংক হিসাব, আর্থিক লেনদেন এবং সমন্বয়ক গ্রুপের সঙ্গে যোগাযোগের রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। চেকগুলোর সত্যতা ও পুরো লেনদেনের তথ্য যাচাই করা হচ্ছে।

দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বলেন, “ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন এবং অসাধু প্রক্রিয়ায় পদ পাওয়ার জন্য ঘুষ দেওয়ার অভিযোগ যাচাই চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।”

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।