মন্দিরের দান বাক্সের তালা ভেঙে টাকা চুরি

ময়মনসিংহের গফরগাঁওয়ে শ্রী শ্রী শিব মন্দিরের দান বাক্স ভেঙে টাকা চুরির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে গত বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাতে পৌর শহরের পণ্ডিতপাড়াসংলগ্ন সাহাবাড়ির পুকুরপাড় এলাকায় অবস্থিত মন্দিরে।

এ বিষয়ে মন্দিরের সাধারণ সম্পাদক অনিক সাহা চৌধুরী আজ বৃহস্পতিবার গফরগাঁও থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

মন্দির কমিটির সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, বিভিন্ন পূজা উপলক্ষে বহু ভক্ত ও অনুরাগী সেখানে আসেন। তারা সাধ্যানুযায়ী দান বাক্সে অর্থ প্রদান করেন। ওই টাকাগুলো বছরে এক-দুইবার বাক্স খুলে গণনা করা হয় এবং প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা মন্দিরের উন্নয়ন ও পূজার কাজে ব্যয় করা হয়ে থাকে।

মন্দির কমিটির সভাপতি মৃদুল সাহা চৌধুরী বলেন, ‘বাক্সে আনুমানিক ২০ থেকে ২৫ হাজার টাকা ছিল। বুধবার দিবাগত রাত সাড়ে ১১টা থেকে বৃহস্পতিবার সকাল ৭টার মধ্যে দুর্বৃত্তরা রডের গ্রিল বাঁকিয়ে ভেতরে প্রবেশ করে তালা ভেঙে নগদ টাকা নিয়ে যায়। সকালে মন্দিরে গিয়ে আমরা চুরির বিষয়টি জানতে পারি।’

এ বিষয়ে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া জানান, ‘খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়েছি এবং তদন্তের দায়িত্ব একজন কর্মকর্তাকে দিয়েছি। তদন্ত শেষ হলে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।