পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দেওয়া ৫০ হাজার নকল সিগারেট জব্দ

পটুয়াখালীর গলাচিপায় শুল্ক ফাঁকি ও নকল ব্যান্ডরোল যুক্ত ৫০ হাজার ৩০০ শলাকা সিগারেট জব্দ করা হয়েছে। এই ঘটনায় শাহাদৎ হোসেন শিমুল (২৮) নামের এক ব্যবসায়ীকেও আটক করা হয়।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় গলাচিপা থানার ওসি মো. আশাদুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান।

পুলিশ জানিয়েছে, বুধবার (২৭ আগস্ট) রাত ১২টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পৌরসভার পেয়ারাবাগান এলাকা থেকে ৬টি ভিন্ন ব্র্যান্ডের মোট ৫০ হাজার ৩০০ শলাকা সিগারেট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।

পরে পটুয়াখালী কাস্টমস ও ভ্যাট বিভাগের একটি দল জব্দকৃত সিগারেটগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য নিয়ে যায়।

ওসি আশাদুর রহমান বলেন, জব্দ করা সিগারেটের প্যাকেটে মূসক ৬.৩ উল্লেখ নেই এবং ব্যান্ডরোলগুলো নকল বলে সন্দেহ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব সিগারেট ভ্যাট-শুল্ক ফাঁকি দিয়ে উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল।

রাত সাড়ে ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্তকে ৪০ হাজার টাকা জরিমানা অথবা অনাদায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। অভিযুক্ত জরিমানা পরিশোধ করায় তাকে ছেড়ে দেওয়া হয়।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।