খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট ২০২৫
কুমিল্লায় দেশীয় অস্ত্রশস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২১ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। শুক্রবার দিনভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, নগরীতে অপরাধ দমনের লক্ষ্যে পুলিশের একাধিক দল কেটিসিসি মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, চাপাতি, চাইনিজ কুড়াল এবং হকিস্টিক উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, পুলিশ সুপারের নির্দেশে নগরীতে এই অভিযান চালানো হচ্ছে। গ্রেপ্তারকৃত ২১ জনকে শনিবার আদালতে সোপর্দ করা হবে।
খবরওয়ালা/টিএসএন