চতুর্থ ধাপের শেষ দিন কুষ্টিয়ায় বিএনপি’র লিফলেট বিতরণ

Fay 2 2 1 24 চতুর্থ ধাপের শেষ দিন কুষ্টিয়ায় বিএনপি’র লিফলেট বিতরণনিজস্ব প্রতিবেদক ॥ দ্বাদশ সংসদ নির্বাচন বর্জনসহ অসহযোগ আন্দোলনের ডাকে কুষ্টিয়ায় লিফলেট বিতরণ করেছে বিএনপি। সোমবার সকাল ৮টায় কুষ্টিয়া শহরস্থ বড়বাজার ও ঘোড়ার ঘাট এলাকায় লিফলেট বিতরণ করে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপুর নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়। সোমবার ছিল লিফলেট বিতরণের চতুর্থ ধাপের দ্বিতীয় ও শেষ দিন। উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক বকুল আলী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক রাসেল হোসেন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এসময় ৭ই জানুয়ারি নির্বাচন বর্জন, ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীর দায়িত্ব পালনে বিরত থাকা, সরকারকে সকল প্রকার ট্যাক্স খাজনা প্রদান থেকে বিরত থাকা, ব্যাংকে লেনদেন এড়িয়ে চলা এবং রাজনৈতিক মামলায় অভিযুক্তদের মামলায় হাজিরা থেকে বিরত থাকাসহ সম্মিলিত লিফলেটের মাধ্যমে জনসাধারনকে আহ্বান জানানো হয়।

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।