মোসাদ থেকে থেকে ‘স্পেশাল ট্রেনিং’ নেওয়া ৮ জনকে গ্রেপ্তার করেছে ইরান

সংবেদনশীল স্থানের বিবরণ এবং ঊর্ধ্বতন সামরিক ব্যক্তিদের সম্পর্কে ইসরায়েলের কাছে তথ্য পাঠানোর অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)।

শনিবার (৩০ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, জুন মাসে ইরানে ইসরায়েলের আক্রমণের সময় তারা মোসাদ গুপ্তচর সংস্থাকে তথ্য সরবরাহ করেছিল। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ ধর্মীয় শহর মাশহাদের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো ধ্বংস করার চেষ্টা করেছিল।

তাদের তথ্য পাঠানোর সময়ে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় এবং শীর্ষ সামরিক কমান্ডারদের পাশাপাশি বেসামরিক নাগরিকদেরও হত্যা করে। পরে ইরান ইসরায়েলি সামরিক স্থাপনা, অবকাঠামো এবং শহরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে প্রতিশোধ নেয়।

যুক্তরাষ্ট্র ২২ জুন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়, যা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধি করে। এরপর ইরান কাতারে একটি বড় মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালালে যুদ্ধ সাময়িকভাবে থেমে যায়।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতরা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে মোসাদ থেকে বিশেষ প্রশিক্ষণ পেয়েছিল। নতুন পরিকল্পনা বাস্তবায়নের আগে উত্তর-পূর্ব ইরানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় রকেট লঞ্চার, বোমা, বিস্ফোরক এবং বুবি ট্র্যাপ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে।

এর আগে, এই মাসের শুরুতে ইরানের গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধ চলাকালীন পুলিশ প্রায় ২১ হাজার সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। সাম্প্রতিক মাসগুলোতে ইরান কমপক্ষে ৮ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে, যার মধ্যে রয়েছে পারমাণবিক বিজ্ঞানী রুজবেহ ভাদি। মোসাদকে তথ্য দেওয়ার অভিযোগে ৯ আগস্ট ভাদিকে ফাঁসি দেওয়া হয়।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।