খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট ২০২৫
যশোরের মনিরামপুরে আশরাফুল ইসলাম (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে রাজগঞ্জ বাজারের হবির চিড়া মিলের সামনে একটি চায়ের দোকানে বসে থাকার সময় এ হামলার ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম মনিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ওই গ্রামের মৃত আজাহার আলী মাস্টারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে আশরাফুল ইসলাম স্থানীয় একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত অতর্কিতে এসে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ছুরির আঘাত তার বুকে লাগায় ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, বাজারের দোকানপাট দ্রুত বন্ধ করে দেন ব্যবসায়ীরা।
মনিরামপুর থানা পুলিশ জানিয়েছে, কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনার কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।
খবরওয়ালা/আশ