ফরিদপুরে ১২২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফরিদপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১২২ পিস ইয়াবাসহ মনোয়ার শেখ নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা।

শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম।

তিনি জানান, এদিন সন্ধ্যায় ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন জয়নগর এলাকায় মাদকবিরোধী পরিচালনা করা হয়। এতে ১২২ পিস ইয়াবাসহ মো. মানোয়ার শেখকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ হাজার ৬০০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং দেশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।