রাকসু নির্বাচন ঘিরে উত্তেজনা, আহত ৩

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভোটার তালিকায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে রাকসু কার্যালয় তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছে শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। এদিকে সাধারণ শিক্ষার্থীরা মনোনয়ন তুলতে আসলে বাঁধা দেন তারা। এ সময় ধাক্কাধাক্কিতে তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের রাবি মেডিকেলে পাঠানো হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- আরবি বিভাগের ২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও সাবেক সমন্বয়ক মাহইর, ইসলামিক স্টাডিজ বিভাগের আরিফ আলভি ও রাকিবুল ইসলাম।

এর আগে, সকাল ৯টায় অবস্থান করেন রাবি ছাত্রদলের শিক্ষার্থীরা। পরে সকাল সাড়ে ১০টার দিকে রাকসু কার্যক্রম বন্ধ করে দিয়ে কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করে রাবি ছাত্রদলের নেতাকর্মীরা।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।