ডিআইজি মোজাম্মেল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ, তদন্তে দুদক

পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) গাজী মো. মোজাম্মেল হক এবং তাঁর স্ত্রী ফারজানা মোজাম্মেলের সম্পদের বিবরণী চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই দম্পতির বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ পাওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আজ রবিবার দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম নিশ্চিত করেছেন।

দুদকের হিসাব অনুযায়ী, ডিআইজি গাজী মো. মোজাম্মেল হকের মোট সম্পদ ২৭ কোটি ৪৯ লাখ ১২ হাজার ৩৮২ টাকা। এর বিপরীতে বৈধ আয়ের উৎস পাওয়া গেছে ১৫ কোটি ৮০ লাখ ১৮ হাজার ৩১৩ টাকা। অর্থাৎ তাঁর অবৈধ সম্পদের পরিমাণ ১১ কোটি ৬৮ লাখ ১৪ হাজার ৬৯ টাকা।

অন্যদিকে তাঁর স্ত্রী ফারজানা মোজাম্মেলের মোট অর্জিত সম্পদ ৮ কোটি ৩১ লাখ ৩৩ হাজার ৮৮৮ টাকা। এর মধ্যে বৈধ আয়ের উৎস হিসেবে ৫ কোটি ৪৫ লাখ ৯০ হাজার ৯০৩ টাকা পাওয়া গেছে। ফলে তাঁর অবৈধ সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৮৫ লাখ ৪২ হাজার ৯৮৫ টাকা।

দুদক সূত্র জানায়, মোজাম্মেল হক ১৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৯৮ সালের ফেব্রুয়ারিতে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ ক্যাডারে যোগ দেন। বর্তমানে তিনি অ্যান্টি টেররিজম ইউনিটে কর্মরত আছেন।

এর আগে চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি আদালত মোজাম্মেল হক, তাঁর স্ত্রী ফারজানা মোজাম্মেল ও মেয়ে গাজী বুশরা তাবাসসুমের নামে থাকা ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করার আদেশ দেন।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।