নিজ কন্যাকে ধর্ষণের দায়ে পিতার আমৃত্যু কারাদণ্ড

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় নিজের মেয়েকে ধর্ষণের অপরাধে করা মামলায় আসামি মো. রুবেলের আমৃত্যু কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।

সোমবার (১ সেপ্টেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান এই রায় দেন।

রায়ে কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড হিসেবে বিবেচিত হবে। রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় এবং পরে তাকে সাজা পরোয়ানা দিয়ে আবারও কারাগারে পাঠানো হয়।

রায়ে আরও উল্লেখ করা হয়েছে, আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে ক্ষতিগ্রস্তকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য ঢাকা জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মো. এরশাদ আলম জর্জ এই তথ্য নিশ্চিত করে বলেন, আসামির আমৃত্যু কারাদণ্ড হওয়ায় রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। তিনি আশা করেন, এই রায় সমাজে একটি দৃষ্টান্ত স্থাপন করবে।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকার ভাড়া বাসায় ভিকটিম ও তার বাবা মো. রুবেল ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে আসামি রুবেল ভিকটিমকে ঘুম থেকে তুলে জোরপূর্বক ধর্ষণ করেন। এই ঘটনার প্রায় ২ বছর আগে থেকেই আসামি রুবেল বিভিন্ন সময়ে ভিকটিমকে ধর্ষণ করে আসছিলেন, যার ফলে ভিকটিম গর্ভবতী হয়ে যান। একই বছরের ২১ অক্টোবর ভিকটিমের নানি বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় মামলাটি দায়ের করেন।

২০১৯ সালের ৩১ জানুয়ারি মামলাটি তদন্ত শেষে কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক এস এম মেহেদী হাসান আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। মামলার বিচার চলাকালীন ট্রাইব্যুনাল মোট ৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।