মিরপুরে ৩টি উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন কামারুল এমপি 

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে ১টি করে ব্রিজ, কালভার্ট ও সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন কুষ্টিয়া ০২ আসনের মাননীয় সংসদ সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য কামারুল আরেফিন এমপি। গতকাল সোমবার (০৬ মে) সকালে মিরপুর উপজেলার কুর্শা ও আমবাড়িয়া ইউনিয়নে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।

মিরপুরে ৩টি উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন কামারুল এমপি

 

মিরপুরে ৩টি উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন কামারুল এমপি 

 

উন্নয়ন কাজগুলো হলো স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধিন উপজেলা ও ইউনিয়ন সড়কে অনুর্দ্ধ ১০০ মিটার সেতু নির্মাণ  প্রকল্প  এর আওতায় কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাধীন সাগরখালী নদীর  মাঝিহাট  হাইস্কুল গেট – নিচপাড়া নুরুল মোল্লার বাড়ী সড়কে ৪২ মিটার আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজ, মুজিবনগর সেচ উন্নয়ন  প্রকল্পের আওতায় আমবাড়ীয়া ইউনিয়ন ভেদামারী খালের উপর নির্মিত বিএডিসি  কালভার্ট ও কুর্শা ইউনিয়ন বালুরচর মোড় হোসেনপুর  ভায়া নলকোলা সড়ক বিসি দ্বারা উন্নয়ন কাজ।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক ডিএমপি কমিশনার শফিকুল হক,কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রুহুল আজম,মিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারুজ্জামান বিশ্বাস মজনু, উপজেলা প্রকৌশলী রোশান আহমেদ, কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান, আমবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোশারফ হোসেন মূসা, সহ-সভাপতি হানিফ আলী,সাধারণ সম্পাদক ও আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মুকুল, কুর্শা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের,আমবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আহম্মদ আলী প্রমূখ। 

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।