যাত্রাবাড়ী থানার লুট হওয়া অস্ত্র মিলল চাঁদপুরে

রাজধানীর যাত্রাবাড়ী থানা থেকে গত বছর লুট হওয়া পুলিশের একটি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন চাঁদপুরের কচুয়া উপজেলা থেকে উদ্ধার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় র‌্যাব-১০ এর যাত্রাবাড়ী ক্যাম্পের অধিনায়ক এসএম হাসান সিদ্দিকীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

র‌্যাব জানায়, কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের মাঝিগাছা গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির বসতঘরের মেঝেতে এসব অস্ত্র লুকানো ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ যন্ত্র দিয়ে স্ক্যানিং করে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় জড়িত কাউকে এখনও শনাক্ত করা যায়নি। সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, অস্ত্র উদ্ধারের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।