পদ্মার দুই ইলিশ ১৬ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীতে ধরা পড়েছে দুটি বড় ইলিশ। মোট ওজন ২ কেজি ৯০০ গ্রাম এই মাছ দুটি বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে স্থানীয় জেলে নিরব হালদারের জালে ওঠে।

পরে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ প্রতি কেজি ৫,২০০ টাকা দরে মোট ১৫ হাজার ৮০ টাকায় মাছ দুটি কিনে নেন। এরপর তিনি অনলাইনের মাধ্যমে খুলনায় থাকা এক যুক্তরাষ্ট্র প্রবাসীর কাছে প্রতি কেজি ৫,৫০০ টাকা দরে ১৫ হাজার ৯৫০ টাকায় বিক্রি করেন।

সম্রাট শাহজাহান শেখ বলেন, ‘প্রবাসীর অর্ডার অনুযায়ী মাছ দুটি হোম ডেলিভারির মাধ্যমে পাঠানো হয়েছে।’

স্থানীয়রা জানান, দৌলতদিয়ার পদ্মা নদীর তাজা ও সুস্বাদু ইলিশ শুধু দেশে নয়, দেশের বাইরেও ব্যাপক জনপ্রিয়। বড় ইলিশের চাহিদা সবসময়ই বেশি থাকে, বিশেষ করে প্রবাসীদের মধ্যে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।