রাজবাড়ীতে ঐতিহ্যবাহী ‘নৌকাবাইচ’ দেখতে হাজারো মানুষের ঢল

রাজবাড়ীর কালুখালীতে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা শেষ হয়েছে। শেষদিনে জেলার বিভিন্ন স্থান থেকে আসা সাতটি নৌকা জারি-সারি গানের তালে প্রতিযোগিতায় অংশ নেয়। বিলের দুই পাড়ে হাজার হাজার মানুষ এই নৌকাবাইচ দেখার জন্য ভিড় করেন।

বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের বড় কলকলিয়া যুবসংঘের আয়োজনেঃ কলকলিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় প্রতিযোগিতা সমাপ্ত হয়। বিজয়ী নৌকা প্রথম পুরস্কার হিসেবে একটি ফ্রিজ পান, দ্বিতীয় পুরস্কারের মধ্যে রয়েছে টেলিভিশনসহ আরও কয়েকটি আকর্ষণীয় পুরস্কার।

নৌকাবাইচ দেখতে আসা স্কুলছাত্র রিফাত জানান, ‘বাইচের কথা অনেক শুনেছি, কিন্তু আজ নিজের চোখে দেখলাম। অনেক ভাল লেগেছে। গানের তালে তালে পানি ছিটিয়ে নৌকা চালিয়েছেন মাঝিরা।’

দর্শক নুরুজ্জামান মিয়া বলেন, ‘বাইচের কথা শুনলে দেখতে যাই। আগে অনেক হলেও এখন হঠাৎ এ ধরনের প্রতিযোগিতা হয়। আজকের প্রতিযোগিতা যেমন ভাল হয়েছে, তেমনি অনেক মানুষ এসেছে বাইচ দেখতে।’

শাহ আলম নামের আরেক দর্শক বলেন, ‘ছেলে-মেয়েকে নিয়ে বাইচ দেখতে এসেছি। ওরা খুব উপভোগ করেছে এবং আনন্দ পেয়েছে। বর্তমান প্রজন্ম মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে সরে আসবে বলে মনে করি।’

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সাজাহান মণ্ডল, মিজানুর রহমান, জসিম মোল্লা, আনিছুর রহমান কাঞ্চন, হিমেল রহমান, সবুজ মল্লিক, রাশেদ বিশ্বাস ও সাবু মণ্ডল।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।