ক্রমাগত মনিটাইজেশন সিস্টেম আপডেট করায় ফেসবুকে টাকা ইনকাম করা সহজ হয়ে উঠেছে। এবার ফেসবুক স্টোরি থেকেও আয় করার সুযোগ এনেছে। যারা ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামের অংশ, তারা এখন তারা পাবলিক স্টোরির ভিউ থেকে অর্থ উপার্জন করতে পারবেন।
মূলত স্টোরির ইনকাম নির্ভর করে ভিউ, এনগেজমেন্ট, এবং বিজ্ঞাপনের ধরন এর উপর। সেই সঙ্গে কিছু শর্তও রয়েছে।যারা ফেসবুক স্টোরি থেকে আয় করতে চান, তাদের অবশ্যই কিছু শর্ত পূরণ করতে হবে:
. ফেসবুকের পার্টনার মনিটাইজেশন পলিসি মেনে চলতে হবে।
. স্টোরিগুলো পাবলিক থাকতে হবে।
. সেইসঙ্গে সবচেয়ে বড় যে বিষয় তা হচ্ছে আপনাকে অবশ্যই ফেসবুকের যোগ্য দেশগুলোর মধ্যে থাকতে হবে।
মনিটাইজেশন প্রোগ্রামে যোগদানের নিয়ম
আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল পেশাদার মোডে থাকতে হবে। যথেষ্ট ভিউ এবং এনগেজমেন্ট থাকতে হবে (ফেসবুক সাধারণত নির্দিষ্ট ভিউ রিকোয়ারমেন্ট দেয়)।
ফেসবুক স্টোরির উপর অ্যাড ব্রেকস বা ইন-স্টোরি অ্যাডস যুক্ত হতে পারে। স্পন্সরশিপ ও ব্র্যান্ড ডিলের মাধ্যমে অতিরিক্ত ইনকামের সুযোগ থাকবে।
ফেসবুক স্টোরি থেকে আয় করার গাইড
প্রোফাইল বা পেজ মনিটাইজেশন চেক করুন
প্রথমে দেখে নিন, আপনি ফেসবুকের মনিটাইজেশন পলিসির আওতায় পড়েন কিনা। এটি চেক করতে- ফেসবুক ক্রিয়েটর স্টুডিও বা মেটা বিজনেস সুইটে যান। এরপর মনিটাইজেশন সেকশনে গিয়ে এলিজিবিলিটি স্ট্যাটাস চেক করুন।
স্টোরি পাবলিক করুন
ফেসবুক স্টোরি পোস্ট করার সময় সেটাকে পাবলিক অপশনে সেট করুন। প্রাইভেট বা ফ্রেন্ডস অনলি স্টোরি মনিটাইজড হবে না।
নিয়মিত ও আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করুন
কন্টেন্ট যেন অরিজিনাল এবং এনগেজিং হয়। স্টোরির মাধ্যমে ব্র্যান্ড বা প্রোডাক্ট প্রোমোশনও করা যেতে পারে।
ইন-স্টোরি অ্যাডস চালু করুন।
ফেসবুক পেমেন্ট সেটআপ করুন। আয়ের রিপোর্ট চেক করতে মেটা বিজনেস সুইট → মনিটাইজেশন সেকশনে যান। নির্দিষ্ট থ্রেশহোল্ড (সাধারণত ১০০ ডলার) অতিক্রম করলে টাকা তুলতে পারবেন।
ফেসবুক স্টোরি থেকে আয় বাড়ানোর কিছু কৌশল জেনে রাখুন-
. নিয়মিত কন্টেন্ট পোস্ট করুন। প্রতিদিন ৩-৫টি স্টোরি পোস্ট করলে বেশি রিচ পাওয়া যায়।
. ভিডিও স্টোরি পোস্ট করুন। ভিডিও কন্টেন্ট বেশি এনগেজমেন্ট পায়।
. ট্রেন্ডিং টপিক কভার করুন। জনপ্রিয় বিষয়ের উপর কন্টেন্ট তৈরি করুন।
. ইন্টারেক্টিভ স্টোরি ব্যবহার করুন। পোল, কুইজ, এবং স্টিকার ব্যবহার করে ভিউ বাড়ান।
. শেয়ার করুন ও প্রচার করুন। স্টোরিগুলো বিভিন্ন গ্রুপে শেয়ার করলে বেশি ভিউ পাবেন।
খবরওয়ালা/এফএস



