ঝিনাইদহে নিখোঁজ বৃদ্ধের মরদেহ পুকুর থেকে উদ্ধার

ঝিনাইদহের শৈলকুপায় নিখোঁজের দুদিন পর মশিউর রহমান রুজু নামের এক বৃদ্ধের মরদেহ একটি পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চড়িয়ারবিল ১৭ মাইল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত মশিউর পার্শ্ববর্তী পদমদী গ্রামের মৃত আব্দুস সাত্তার মিয়ার ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে গ্রামের বাড়ি থেকে বের হওয়ার পর ওই বৃদ্ধ আর ফিরে আসেননি। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। শনিবার সকালে পার্শ্ববর্তী চড়িয়ারবিল সতেরমাইল এলাকার একটি পুকুরে তার মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মশিউরের মরদেহ উদ্ধার করে।

শৈলকুপা থানার ওসি মাসুম খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ‘ওই বৃদ্ধের পরিবারের লোকজনের সঙ্গে আলাপ করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।