ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে দুই মাদরাসাছাত্রের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় খালের পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসার দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের হবিরবাড়ি এলাকায় একটি খালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো – একই উপজেলার মামারিশপুর এলাকার উজ্জ্বলের ছেলে আব্দুল মুমিন (১৮) এবং মুক্তাগাছা উপজেলার বনবাংলা বাজার এলাকার আব্দুল মোতালেবের ছেলে মো. মেহেদি (১৯)। তারা ভালুকার মাদরাসাতু রওজাতুস সুন্নাহ আল আরাবিয়া মাদরাসার ছাত্র।

স্থানীয়রা জানান, সকালে মাদরাসার পাশের খালে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি সেচে মাছ ধরতে যায় কয়েকজন শিক্ষার্থী। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত পানির সংস্পর্শে এসে মুমিন ও মেহেদি গুরুতর আহত হয়। পরে অন্য শিক্ষার্থীসহ স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।