ডাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ১০টা পর্যন্ত শেষ দিনের প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।

এদিকে ভিসি চত্বর, মল চত্বর, কলাভবনসহ ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় ভোটারদের কাছে নিজেদের লিফলেট বিলি করছেন তারা।

শেষ দিনের প্রচারণায় দুপুরে ছাত্রদল, ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেলের প্রার্থীরা প্রচারণা শুরু করবে।

এদিকে, প্রার্থীদের দাবির মুখে ৮ কেন্দ্রেই বাড়ানো হয়েছে ভোট বুথ। ৭০০ থেকে বাড়িয়ে ৮১০টি বুথ করা হয়েছে।
 
নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, বুথের সংখ্যা বাড়ানোর ফলে একজন শিক্ষার্থী ভোট দিতে ১০ মিনিট সময় নিলেও বিকেল ৪টার মধ্যেই ভোটগ্রহণ শেষ হবে। শিক্ষার্থীদের ক্যাম্পাসে আনতে বাসের সংখ্যাও বাড়িয়েছে প্রসাশন।

ভোটের মাঠের পরিবেশ ঠিক থাকলেও অনলাইনে অপপ্রচার নিয়ে অভিযোগ বেশিরভাগ প্রার্থীর। অপপ্রচার বন্ধ না হলে ভোটের পরিবেশ নষ্টের আশঙ্কা ছাত্রদল সমর্থিত প্যানেলের।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।