ট্রাক ছিনতাইয়ের চেষ্টা, গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জে ট্রাক ছিনতাইয়ের চেষ্টা চলাকালে গণপিটুনিতে আহত এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) ভোরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ঈদগাহ মাঠসংলগ্ন বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভোর সাড়ে ৩ টার দিকে রেডিমিক্স ঢালাই বহনকারী একটি ট্রাক থামানোর চেষ্টা করে তিনজন যুবক। এ সময় তাদের হাতে ধারালো অস্ত্র (চাকু) ছিল।

ট্রাকচালক মশিউর রহমান (২৭) বিষয়টি বুঝতে পেরে দ্রুত ট্রাক চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন ছিনতাইকারীরা ট্রাক লক্ষ্য করে ইট নিক্ষেপ করলে সামনের গ্লাস ভেঙে যায় এবং চালক ও তার সহকারী আহত হন। ট্রাকের গতি কমে গেলে ছিনতাইকারীরা উঠে পড়ার চেষ্টা করে। এ সময় চালক ও সহকারী চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে ছিনতাইকারীদের ধাওয়া দেয়। পালানোর সময় এক যুবক পড়ে গেলে তাকে স্থানীয়রা ধরে পিটিয়ে আহত করেন।

পরে আহত যুবককে ঘটনাস্থল থেকে ট্রাকচালকরা তাদের কোম্পানির নির্দেশে আইলপাড়া এলাকায় ক্রাউন সিমেন্ট ডিপোতে নিয়ে যান। সেখানে সকাল সাড়ে ৬ টার দিকে তার মৃত্যু হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন, ‘পুলিশ ঘটনাস্থল ও ডিপোতে গিয়ে প্রাথমিক তদন্ত করেছে। মৃত যুবকের পরিচয় এখনো শনাক্ত হয়নি। বিষয়টি তদন্তাধীন এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।