শিক্ষার্থীরা ভোট দিতে এলে হারবে স্বাধীনতাবিরোধীরা: মেঘমল্লার

বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা জেলা-থানায় ঘুরে ডাকসু নির্বাচনে ভোট চাইছেন ও শাসাচ্ছেন—এমন আচরণকে ‘নিন্দাজনক ও দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন প্রতিরোধ পর্ষদের জিএস প্রার্থী মেঘমল্লার বসু।

রবিবার (৭ সেপ্টেম্বর) একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মেঘমল্লার বসু বলেন, এগুলো বলে আসলে কোনো লাভ নাই। নির্বাচন কমিশনার যারা আছেন, তাদের ললিপপ কিনে দিতে পারেন, ৯ তারিখে তারা সেটা চুষবেন। তাদের দ্বারা কিছুই হবে না। যা করার সাধারণ শিক্ষার্থীদের করতে হবে।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৫ হাজার শিক্ষার্থী যদি ৯ সেপ্টেম্বর ভোট দিতে আসে, তাহলে সব ইকুয়েশন (হিসাব) মাটিতে মিশে যাবে। আপনারা (শিক্ষার্থীরা) যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন। কিন্তু প্লিজ ভোট দিতে আসুন। আপনারা ভোট দিলে স্বাধীনতাবিরোধীরা একটা পোস্টেও জিতে আসতে পারবে না।

ভোটের ফলাফল যাই হোক, প্রতিরোধ পর্ষদ ইতিমধ্যেই জিতে গেছে বলে দাবি করেন তিনি। মেঘমল্লারের ভাষ্য, যখন একের পর এক মাজার ভাঙা হয়, যখন কবর থেকে তুলে লাশ পোড়ানো হয়, যখন মব ভায়োলেন্স হয়, তখন আমাদের (বাম ঘরনার রাজনীতির) কারণে চরম প্রতিক্রিয়াশীল গোষ্ঠীরাও বলেন, ধর্মকেন্দ্রিক বিভাজন আর চলবে না।

প্রচারণা প্রসঙ্গে তিনি বলেন, অস্ত্রোপচারের কারণে কয়েকদিন মাঠে থাকতে পারেননি। ফলে অনেকের কাছে যাওয়া হয়নি। তবে তার সহযোদ্ধারা নিয়মিত মাঠে কাজ করেছেন। মেঘমল্লারের প্রত্যাশা, শুধু এ কারণে তিনি ভোটে বঞ্চিত হবেন না।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।