কেরানীগঞ্জে দুই বছরের শিশুকে হত্যা করলো মা

ঢাকার কেরানীগঞ্জে মানসিক ভারসাম্যহীন মায়ের হাতে দুই বছরের শিশু সন্তান আব্দুর রহমান খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) ভোরে কেরানীগঞ্জ মডেল থানাধীন কলাতিয়া ইউনিয়নের জৈনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমানের মায়ের নাম আতিয়া শারমিন (৩০)।

প্রতিবেশীরা জানান, আতিয়া শারমিন মানসিকভাবে কিছুদিন ধরে অস্বাভাবিক আচরণ করছিলেন। দীর্ঘদিন ধরে তার স্বামীর সঙ্গে দ্বন্দ্ব এবং পারিবারিক কলহ চলছিল। শারমিন তার ছেলেকে নিয়ে ঘুমিয়েছিলেন। সকালে শারমিনের মা দরজায় নক করলেও শারমিন যখন গেট খুলছিলেন না, তখন শারমিনের বাবা আবুল হোসেন এসে জোড়ে ধাক্কা দিয়ে গেট খুলে।

এসময় বিছানায় আব্দুর রহমানকে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন তারা। পরে শারমিনের খাটের নিচে একটি ব্যাগে আব্দুর রহমানের দেহ ও আরেকটি ব্যাগে মাথা পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্টের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠায়।

এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে, শিশুটির মা মানসিক অসুস্থ ছিলেন। আমরা মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।