ঢাবি প্রবেশদ্বারে ভিড় না করার নির্দেশ ডিএমপির

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রবেশদ্বার থেকে সরে যেতে উৎসুক জনতাকে নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ডিএমপির ডিসি মিডিয়া মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা প্রদান করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হওয়ার পর এখন ভোট গণনার কাজ চলছে। তবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশমুখে বিপুলসংখ্যক সাধারণ মানুষ ভিড় করছেন। এতে স্বাভাবিক পরিবেশ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।

ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, “ভোট গণনার প্রক্রিয়াকে নিরবচ্ছিন্ন রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশদ্বারে অযথা ভিড় না করার জন্য সবার প্রতি বিনীত অনুরোধ জানানো যাচ্ছে। উৎসুক জনতাকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হলো।”

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা করার জন্য শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের প্রতি অনুরোধ জানায় ডিএমপি।

এর আগে মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। ভোট শেষে এখন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে গণনার কাজ চলছে।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।