স্বামী ও সন্তান নিয়ে সংসারের ব্যস্ততা কাটিয়ে প্রায় ছয় বছর পর অভিনয়ে ফিরে এসেছে অভিনেত্রী শার্লিন ফারজানা।
সম্প্রতি শার্লিন এক সাক্ষাৎকারে আইটেম গানে পারফর্ম করার ইচ্ছে প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, “ভালো আইটেম গান পেলে অবশ্যই পারফর্ম করব। বরবাদ সিনেমার ‘চাঁদমামা’ গানটায় নুসরাতের পারফরম্যান্স দারুণ লেগেছে। যদি আমার ফিগার ঠিক থাকে আর মানিয়ে নিতে পারি, তাহলে কেন নয়।”
ছয় বছরের দীর্ঘ বিরতির অভিজ্ঞতাও শার্লিন শেয়ার করেছেন। তিনি বলেন, ‘কাজ থেকে দূরে থাকতে খুব আরাম লাগে, কিন্তু এক ধরনের শূন্যতাও আছে। মনে হয়, আমি যে মাধ্যমটায় কাজ করেছি, যেখানে আমার অবস্থান ছিল, সেটা যেন নেই।’
শার্লিন আরও বলেন, কাজ এবং পরিবারের মধ্যে ব্যালান্স করা শিখেছেন তিনি।
খবরওয়ালা/এফএস



