চলন্ত ট্রেন থেকে খুলে গেলো তিন বগি

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেন থেকে তিনটি বগি খুলে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকাগামী কালনী এক্সপ্রেস তালশহর এলাকায় তিনটি বগি খুলে গিয়ে দুই ভাগ হয়ে যায়। পড়ে লোকোমাস্টার কিছুটা সামনের দিকে গিয়ে ট্রেন থামান। বর্তমানে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

তালশহর স্টেশন মাস্টার মো. শহিদুল ইসলাম জানান, ট্রেনটি তিনটি বগি রেখে সামনের দিকে চলে যায়। চালক অনতিদূরেই ট্রেন থামিয়ে দেন। কোনো যন্ত্রাংশ ভেঙে এমনটি হয়ে থাকতে পারে। আপাতত আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।