আবাসিক হোটেলে এক নারীর সঙ্গে ৩ পুরুষ, অতঃপর…

সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজের ঘটনা ক্রমেই বাড়ছে। প্রায় প্রতিদিনই এ ধরনের অভিযান চালানো হচ্ছে, যেখানে জড়িত নারী ও পুরুষদের আটক করা হচ্ছে। এর ধারাবাহিকতায় এবার এক নারীর সঙ্গে তিন পুরুষকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর দক্ষিণ সুরমা থানার পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টা ৫ মিনিটের দিকে কদমতলী এলাকায় হোটেল আল ইসলাম-এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. রিপন মিয়া (৩৪), মফিজ আলী (৩৪), তুরন মিয়া (৩৭) এবং সোনারা বেগম (৩৫)।

দক্ষিণ সুরমা থানার পুলিশ এ ঘটনায় সিলেট মহানগরী আইন ২০০৯ এর ৭৭ ধারায় নন-এফআইআর নং ১৭৫, তারিখ ১১/০৯/২০২৫ খ্রি. মামলা দায়ের করেছে। পরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।