রাজধানীতে মাদ্রাসাছাত্রকে ধর্ষণের চেষ্টা, যুবক কারাগারে

রাজধানীর ডেমরায় ১১ বছর বয়সের মাদ্রাসার এক ছাত্রকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত সাগর মিয়াকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ওই ব্যক্তিকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।

কারাবন্দী সাগর মিয়া শেরপুরের নালিতাবাড়ী থানার দক্ষিণ কুরনগর গ্রামের মৃত নুর ইসলাম মিয়ার ছেলে। ডেমরার বকুলতলায় মাইন উদ্দিন হাজীর বাড়িতে ভাড়া থাকতেন তিনি।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, বুধবার দুপুরে মাদ্রাসায় যাওয়ার পথে ওই শিশুকে মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখান সাগর মিয়া (২৭)। পরে কৌশলে তাকে ডেমরার করিম কলোনির এক পরিত্যক্ত ভবনে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।

এ সময় ভুক্তভোগী চিৎকার ও ধস্তাধস্তি করে পালিয়ে গিয়ে রাতে পরিবারের কাছে ঘটনা খুলে বলে। পরে তার বাবা মো. মোজাম্মেল স্থানীয়দের সঙ্গে নিয়ে অভিযুক্তের খোঁজ করেন।

একপর্যায়ে গতকাল শুক্রবার রাতে পূর্ব বক্সনগরে স্থানীয়রা সাগর মিয়ার খোঁজ পেয়ে তাঁকে আটক করে পুলিশে দেয়। পরে রাত সাড়ে ১২টার দিকে ডেমরা থানায় সাগরের বিরুদ্ধে মামলা করেন মো. মোজাম্মেল।

এ বিষয়ে ডেমরা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মুরাদ হাসান জানান, ‘সাগর মিয়াকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে। শিশুটির জবানবন্দি ও প্রাথমিক তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’

 

খবরওয়ালা/শরিফ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।