চাঁদপুরে কবরস্থান থেকে ‘মৃত’ শিশু জীবিত ফেরত!

চাঁদপুর পৌর কবরস্থানে মৃত ভেবে এক জীবিত শিশুকে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়। আজ (১৪ সেপ্টেম্বর) দুপুরে এক অজ্ঞাত ব্যক্তি শিশুটিকে কবরস্থানের দায়িত্বে থাকা শাহজাহান মিয়াজীর কাছে দিয়ে যায়।

পরে জানা যায় শিশুটি জীবিত রয়েছে, যা নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি হয়। ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

কবরস্থানের দায়িত্বে থাকা শাহাজাহান মিয়াজী বলেন, নামাজ শেষে তার রুমের সামনে একজন পুরুষ ৩৫ বছর বয়স, গায়ের রং কালো একটি থেকে শার্ট পরা একজন পুরুষ বাচ্চাটিকে মৃত বলে দাফনের জন্য তার নিকট দিয়ে যায়। পরে তারা বাচ্চাটিকে দাফনের উদ্দেশ্যে কবরস্থানে নিয়ে গেলে দেখা যায়, সদ্য জন্ম নেয়া শিশুটি জীবিত।

চাঁদপুর জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন জানান, নবজাতককে চাঁদপুর ফেমাস স্পেশালাইজড হাসপাতালের এন‌আইসিইউতে ভর্তি করা হয়েছে। শিশুটি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।