এনসিপি নেত্রীকে শোকজ

‘অসাংগঠনিক ও কুরুচিপূর্ণ’ মন্তব্য করার অভিযোগে এক নেত্রীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার (১৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দলের শৃঙ্খলা কমিটির প্রধান আবদুল্লাহ আল আমীন।

নোটিশ পাওয়া নেত্রীর নাম অ্যাডভোকেট শিরীন আক্তার শেলী। তিনি জাতীয় নাগরিক পার্টির সংগঠক পদে দায়িত্বে রয়েছেন।

কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শিরীন আক্তার শেলীর কিছু মন্তব্য দলের নজরে এসেছে। সেসব মন্তব্যকে অসাংগঠনিক ও কুরুচিপূর্ণ বলে মনে হয়েছে।

এতে আরও বলা হয়েছে, এ বিষয়ে তার লিখিত ব্যাখ্যা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শৃঙ্খলা কমিটির কাছে জমা দিতে হবে। একই সঙ্গে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সেটিও ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।