পুলিশের ৭ কর্মকর্তার পদক প্রত্যাহার

সরকার সাতজন পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার করেছে। ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে বিভিন্ন সময়ে এ কর্মকর্তারা পদক পেয়েছিলেন।

রবিবার (১৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-২ শাখার উপসচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কর্মস্থল থেকে পলায়নের কারণে যেসব পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে, তাদের অনুকূলে প্রদত্ত পদক প্রত্যাহার করা হলো।

যাদের পদক প্রত্যাহার করা হয়েছে তারা হলেন—রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি মো. আনিসুর রহমান (বর্তমানে ঢাকায় নৌপুলিশে সংযুক্ত); রংপুর রেঞ্জের সংযুক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, বরিশাল রেঞ্জের মো. নাজমুল ইসলাম, সারদা পুলিশে কর্মরত পুলিশ সুপার মো. হাফিজ আল-ফারুক, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রাজীব দাস, র‍্যাব-১৪ ময়মনসিংহে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার ও এপিবিএন-১৩ কর্মরত পুলিশ পরিদর্শক মো. জুলহাজ উদ্দীন।

প্রজ্ঞাপনে পদক প্রত্যাহার হওয়া এই পুলিশ সদস্যদের পদক সংক্রান্ত আর্থিক সুবিধা বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি এর আগে পদক সংক্রান্ত যাবতীয় অর্থ ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।