মিরপুরে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় শাহজাহান আলী (৪৮) নামের এক সবজি ‘ব্যবসায়ী নিহত হয়েছে। সে পৌরসভার যুগিপোল মহল্লার মৃত আব্দুর রাজ্জাক ওরফে রাজা কবিরাজের ছেলে। গতকাল সোমবার (২৯ এপ্রিল) সকালে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের বারুইপাড়া ইউনিয়নের চেয়ারম্যান রোড নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে। ওই সময়ে শাজাহান বাড়ি থেকে মোটরসাইকেল যোগে কুষ্টিয়ায় যাচ্ছিল।

মিরপুরে সড়ক দুর্ঘটনায় সবজি ‘ব্যবসায়ী নিহত

 

মিরপুরে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

 

উক্ত স্থানে বিপরীত দিক থেকে আসা স্ট্রেয়ারিং ট্রলির সাথে মুখোমুখি সংর্ঘষে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মিরপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

 

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।