বগুড়ায় মা ও ছেলেকে কুপিয়ে হত্যা

বগুড়ার শিবগঞ্জে এক প্রবাসীর স্ত্রী ও ১৫ বছর বয়সী ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে প্রতিবেশীরা বাড়িতে প্রবেশ করে তাদের মরদেহ দেখে পুলিশকে খবর দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাদুল্লাপুর এলাকার প্রবাসী ইদ্রিস আলীর স্ত্রী রানী ও ছেলে ইমরান থাকতেন। সকালে তাদের সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীরা বারান্দায় রানীর এবং শয়নকক্ষে ইমরানের মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহ দুটি হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মা ছেলেকে কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে। তবে হত্যার কারণ এখনও জানা যায়নি। এ ঘটনার তদন্ত করছে পুলিশ
 

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।