দেশে ফিরছেন লিবিয়ায় আটকে পড়া ১৭৬ বাংলাদেশি

লিবিয়ায় আটকে পড়া ১৭৬ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

স্থানীয় সময় বুধবার (১৭ সেপ্টেম্বর) বুরাক এয়ারের বিশেষ ফ্লাইটে (নম্বর: UZ222) তারা ঢাকার উদ্দেশে রওনা হয়। বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

দূতাবাস থেকে জানানো হয়, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনে স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএমের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে বাংলাদেশ দূতাবাস। এর অংশ হিসেবে ১৭ সেপ্টেম্বর ত্রিপলির তাজুরা ডিটেনশন সেন্টার থেকে আইওএমের সহযোগিতায় ১৭৬ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।