খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, ডেমরা-সিদ্ধিরগঞ্জ-গোদনাইল ভাল্ভ স্টেশনমুখী ১০, ১২ ও ১৪ ইঞ্চি মুখ্য বিতরণ পাইপলাইনের জরুরি সংস্কার কাজের জন্য ১৯ সেপ্টেম্বর শুক্রবার রাত ১০টা থেকে ২০ সেপ্টেম্বর শনিবার সকাল ৬টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এই সময়ের মধ্যে নারায়ণগঞ্জ শহর, সিদ্ধিরগঞ্জ, মৌচাক, দেলপাড়া, পাগলা, ফতুল্লা, পঞ্চবটি, মোক্তারপুর এবং মুন্সিগঞ্জ এলাকার সকল শ্রেণির গ্রাহকের জন্য গ্যাস সরবরাহ স্থগিত থাকবে। পাশাপাশি, পার্শ্ববর্তী এলাকাগুলোতে গ্যাসের চাপ কম থাকতে পারে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ এই সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং দ্রুত কাজ শেষ করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার প্রতিশ্রুতি দিয়েছে।
খবরওয়ালা/টিএসএন