ভারতে প্রবেশকালে বিএসএফের হাতে ৮ বাংলাদেশি আটক

সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে বেআইনিভাবে ভারতে ঢোকার সময় আটজন বাংলাদেশি নাগরিককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গ্রেপ্তার করেছে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হয়।

বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট পার হওয়ার সময় আটজনকে আটক করে বিএসএফ। আটককৃতরা হলেন: মো. হারুন (৩০), রুপা রানী (২৮), সামসুল আলমের স্ত্রী (২২), অনাদি রঞ্জন পরামানিক (৪২), জান্নাত বেগম ওরফে জিনতা বেগম (২৯), নীপা (৩৯), মো. ইকরামুল বিশ্বাস (২৪) এবং তার স্ত্রী মোছা. রহিমা খাতুন (২৪)।

বুধবার সন্ধ্যা ৬টায় ভারতের আমুদিয়া কোম্পানির কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং বাংলাদেশের তলুইগাছা বিজিবি বিওপি কমান্ডারের নেতৃত্বে এক পতাকা বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

বিজিবি জেসিও নায়েব সুবেদার মো. আবুল কাশেম বলেন, ‘বিএসএফ কর্তৃক আটক আট বাংলাদেশিকে আমরা গ্রহণ করে সাতক্ষীরা থানায় সাধারণ ডায়েরির মাধ্যমে হস্তান্তর করেছি। সীমান্ত এলাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা নিয়মিত টহল বাড়িয়েছি।’

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, আটক আটজনের মধ্যে পাঁচজনকে হস্তান্তর করা হয়েছে। বাকিদের হস্তান্তর প্রক্রিয়া এখনও চলছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।