বাগছাস-এনসিপি’র কোনো অস্তিত্ব নেই: জিল্লুর রহমান

রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, জামায়াতের সঙ্গে সুর মেলাতে গিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) দুটি নির্বাচন থেকে বাদ পড়েছে। তার মতে, এর মাধ্যমে সারা দেশে এটি প্রমাণিত হয়েছে যে এনসিপি ও বাগছাসের আসলে কোনো অস্তিত্ব নেই।

নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে তিনি এই মন্তব্য করেন।

তিনি আরও বলেন, যারা ছাত্রদের পক্ষ নিয়ে কথা বলতেন, তারা এখন ছাত্রদের নানাভাবে সমালোচনা করছেন। একটি গোষ্ঠী যেমন ছাত্রদের ব্যবহার করেছে, তেমনি অন্য একটি গোষ্ঠী তাদের প্রতি সমীহ দেখিয়ে নিজেদের রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করে ছাত্রদের বিপদে ফেলেছে। ছাত্ররাও নিজেদের মধ্যে বিভিন্ন দল ও গোষ্ঠীর সঙ্গে মিশে অন্যদের বিরোধিতা করতে গিয়ে নিজেরাই বিপদে পড়েছেন।

জিল্লুর রহমান বলেন, যে শক্তিকে অনেকে দেশের ভাবমূর্তি এবং স্বাধীনতার অঙ্গীকার পূরণের স্বার্থে রাজনীতিতে দেখতে চাননি, তাদের এখন ক্রমশ সম্ভাবনাময় মনে হচ্ছে।

দেশের জন্য এটি ভালো না খারাপ, তা কেবল ভবিষ্যৎই বলতে পারবে। তবে যদি এটি খারাপের দিকে যায়, তাহলে এর দায়ভার আওয়ামী লীগকে নিতে হবে। কারণ আওয়ামী লীগ অন্য কোনো গণতান্ত্রিক শক্তিকে কখনোই সুযোগ দিতে চায়নি। তারা বিএনপিকেও সুযোগ দেয়নি।

যদি তারা অন্য দলগুলোকে সুযোগ দিত, তাহলে হয়তো দেশের পরিস্থিতি এতটা খারাপ হতো না।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।