রাজধানীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেলো যুবকের

রাজধানীর মতিঝিল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মাইদুল আলম সিফাত (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিনগত রাত পৌনে ১টার দিকে মতিঝিলের ফকিরাপুল কালভার্ট রোডে এ দুর্ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী শরিফুল ইসলাম জানান, মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারান সিফাত। এসময় মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে তিনি গুরুতর আহত হন।

নিহতের বাবা মাসুদ আলম বলেন, আমার ছেলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে এইচএসসি পাস করেছে। তার এলএলবি পড়ার পরিকল্পনা ছিল। কিন্তু সব শেষ হয়ে গেল।

সিফাতের বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সোনাপুর গ্রামে। বর্তমানে ওয়ারীর রাংকিং স্ট্রিটের একটি বাসায় পরিবারের সঙ্গে থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।