মানিকগঞ্জের ঘিওর উপজেলায় দেশি-বিদেশি ব্র্যান্ডের নকল সাবান তৈরির একটি কারখানার খোঁজ পেয়েছে র্যাব।
গতকাল বৃহস্পতিবার র্যাব সদর দপ্তর এবং র্যাব-৪ যৌথভাবে উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা এলাকার ওই কারখানায় অভিযান পরিচালনা করে। নকল সাবান তৈরির অভিযোগে কারখানার মালিক মোনায়েম আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড এবং দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।
র্যাবের অভিযানে ডেটল, মারগো, কিটোনিম, ডাভ-সহ দেশি-বিদেশি ব্র্যান্ডের বিপুল পরিমাণ নকল সাবান এবং সাবান তৈরির কাঁচামাল জব্দ করা হয়। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা এলাকার স্থানীয় বাসিন্দা মোনায়েম আহমেদ একটি ভাড়া বাড়িতে দীর্ঘ দিন ধরে নকল সাবান তৈরি করে আসছিলেন। অভিযানে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।
খবরওয়ালা/টিএসএন



