আকাশে ঝাঁকুনির কবলে বিমান বাংলাদেশ, হাত ভাঙল কেবিন ক্রুর

মাঝ আকাশে তীব্র ঝাঁকুনির কবলে পড়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে এক কেবিন ক্রু আহত হয়েছেন। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে এ ঘটনা ঘটে।

আহত কেবিন ক্রুর নাম শাবানা আজমী মিথিলা। ঢাকায় নিরাপদে অবতরণের পর তাঁকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিমান সূত্রে জানা যায়, ফ্লাইটটি প্রথমে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে চট্টগ্রাম আসে। এরপর চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে ঝাঁকুনি শুরু হয়।

জানা গেছে, এ সময় কেবিন ক্রু মিথিলা যাত্রীদের সিটবেল্ট বাঁধা আছে কি না তা নিশ্চিত করছিলেন। হঠাৎ তীব্র ঝাঁকুনিতে তিনি পড়ে গেলে তার বাম হাতের কনুইয়ের উপরের হাড় ভেঙে যায়।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।