টপ-থ্রি থেকে ছিটকে গেল ক্যামব্রিজ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়

বিশ্বের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান অক্সফোর্ড ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় এবার প্রথমবারের মতো টপ-থ্রি থেকে ছিটকে গেছে। যুক্তরাজ্যের দ্য টাইমস ও দ্য সানডে টাইমস গুড ইউনিভার্সিটি গাইড ২০২৬-এ বিশ্ববিদ্যালয় দুটি যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছে। ৩২ বছরের ইতিহাসে এই ঘটনাই ঘটল প্রথমবার।

সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী, টানা দ্বিতীয় বছরের মতো প্রথম স্থানে রয়েছে লন্ডন স্কুল অব ইকনোমিক্স (এলএসই)। দ্বিতীয় স্থানে উঠেছে ইউনিভার্সিটি অব সেন্ট অ্যান্ড্রুজ, আর তৃতীয় স্থানে রয়েছে ডারহাম বিশ্ববিদ্যালয়।

গত বছর অক্সফোর্ড ছিল তৃতীয় এবং কেমব্রিজ চতুর্থ স্থানে। ওই বছর এলএসই এক লাফে শীর্ষে উঠে আসে এবং সেন্ট অ্যান্ড্রুজ দ্বিতীয় হয়।

এবারের র্যাঙ্কিংয়ে ডারহাম বিশ্ববিদ্যালয়কে ‘ইয়ার ইউনিভার্সিটি ২০২৬’ হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানটি গতবার পঞ্চম অবস্থান থেকে এ বছর তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে।

দ্য টাইমস ও দ্য সানডে টাইমস ১৯৯৩ ও ১৯৯৮ সাল থেকে এই বিশ্লেষণভিত্তিক গাইড প্রকাশ করে আসছে। তবে গত সপ্তাহে প্রকাশিত দ্য গার্ডিয়ান ইউনিভার্সিটি গাইড ২০২৬-এ অক্সফোর্ড প্রথম এবং কেমব্রিজ তৃতীয় স্থান ধরে রেখেছে।

সূত্র: দ্য টাইমস

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।