চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

চুয়াডাঙ্গায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আসামি মো. খাইরুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি মো. খাইরুল ইসলাম (২৪) চুয়াডাঙ্গা পৌর এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর বিকালে চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজ মোড় থেকে এক স্কুলছাত্রী তার বাড়ি ফিরছিল। এ সময় বিয়ের মিথ্যা প্রলোভন দেখিয়ে ওই স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় খাইরুল ইসলাম।

পরবর্তীতে ওই স্কুলছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে সে। রাত একটার দিকে স্কুলছাত্রীকে ছেড়ে দেওয়ার সময় ঘটনা কাউকে জানালে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। পরদিন স্কুলছাত্রীর পিতা চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এমএম শাহজাহান মুকুল জানান, মামলায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করার আদেশ দেন।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।