আট দফা দাবিতে উত্তাল আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়

চট্টগ্রামে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট নিরসনসহ আট দফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে কুমিরা ক্যাম্পাসে এ আন্দোলন কর্মসূচি পালন করছে তারা।

বৃষ্টি উপেক্ষা করে ছাতা হাতে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে ঘেরাও করে শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায়ে নানা স্লোগান দিতে থাকে তারা।

দাবিগুলোর মধ্যে রয়েছে ফিটনেসবিহীন গাড়ি ও চালক পরিহার করা ও ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা দেয়া। এছাড়া অযৌক্তিক জরিমানা প্রত্যাহার,ল্যাব ও ক্লাস সংকট নিরসনের দাবিও জানান তারা।

এসময় তারা দাবি আদায় না হলে অবরোধ, ঘেরাও, পরিবহন ধর্মঘটসহ কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তারা।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।