বিশ্ব গন্ডার দিবস আজ

বিশ্ব গন্ডার দিবস আজ। ২২ সেপ্টেম্বর মূলত গন্ডার সংরক্ষণ ও শিকার রোধে জনসচেতনতা তৈরিই এ দিবস পালন করা হয়।

২০১০ সালে ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড (WWF) সাউথ আফ্রিকা দিনটিকে ‘বিশ্ব গন্ডার দিবস’ হিসেবে ঘোষণা করে। সেই থেকে প্রতিবছর এদিন বিশ্বব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হচ্ছে।

বর্তমানে পৃথিবীতে পাঁচ প্রজাতির গন্ডার টিকে আছে—আফ্রিকায় সাদা ও কালো গন্ডার, আর এশিয়ায় একশৃঙ্গ, জাভা ও সুমাত্রার গন্ডার। তবে চোরাশিকার, বন ধ্বংস এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে এরা আজ বিলুপ্তির মুখোমুখি।

গন্ডার রক্ষায় সামাজিক যোগাযোগমাধ্যমকেও শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন দেশে দিনটি পালিত হয় ভিন্ন ভিন্ন আয়োজনে। কোথাও হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার ও বিতর্ক সভা, আবার কোথাও স্কুল-কলেজের শিক্ষার্থীদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি চিত্র প্রদর্শনী, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন, পোস্টার বিতরণসহ নানা কর্মসূচির মাধ্যমেই এ দিবসকে ঘিরে জনসচেতনতা তৈরি করা হয়।

প্রাকৃতিক দুর্যোগ, চোরাশিকার আর বন ধ্বংসের মতো নানা কারণে গন্ডার আজ বিলুপ্তির দ্বারপ্রান্তে। যদি এখনই সঠিকভাবে সংরক্ষণের ব্যবস্থা না নেওয়া হয়, তবে ভবিষ্যতে গন্ডার প্রজাতি হারিয়ে যেতে পারে পৃথিবী থেকে। আর সেই সচেতনতা জাগাতেই নানা উদ্যোগ ও কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব গন্ডার দিবস উদযাপিত হয়।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।