মাঝ আকাশে প্লেনের দরজা খোলার চেষ্টা, অতঃপর…

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ফ্লাইটে একজন যাত্রী মাঝ আকাশে ককপিটের দরজা খোলার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ উঠেছে, যার ফলে বিমানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাটি সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে বেঙ্গালুরু থেকে বারাণসী যাওয়ার পথে ঘটেছে।

এ বিষয়ে বিমান সংস্থা একটি বিবৃতি জারি করেছে। তাতে বলা হয়েছে, ওই ব্যক্তি প্রথমবারের মতো বিমানে উঠেছিলেন এবং শৌচাগার খুঁজতে খুঁজতে ককপিটের প্রবেশের জায়গায় পৌঁছেছিলেন।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একজন মুখপাত্র বলেন, ‘আমরা নিশ্চিত করছি যে, শক্তিশালী নিরাপত্তা ও সুরক্ষা প্রোটোকল রয়েছে এবং নিরাপত্তার বিষয়ে কোনো আপস করা হয়নি। বিমান অবতরণের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছিল এবং বর্তমানে তা তদন্তাধীন রয়েছে।’

জানা গেছে, ঘটনাটি ঘটেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট আইএক্স-১০৮৬ তে। যাত্রীটি প্রথমবারের মতো বিমানে ভ্রমণ করছিলেন। কেন তিনি ককপিটে প্রবেশের চেষ্টা করেছিলেন জানতে চাইলে তিনি জানান, তিনি শৌচাগার ব্যবহার করতে চেয়েছিলেন এবং ভেবেছিলেন এটি একই দরজা। তবে, ক্রু তাকে জানালে তিনি চুপচাপ ফিরে যান।

ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যাত্রী ককপিটের দরজার জন্য সঠিক পাসকোডও প্রবেশ করিয়েছিলেন। পরে একজন পাইলট হাইজ্যাকের আশঙ্কায় তাকে আটক করেন। হিন্দুস্তান টাইমস স্বাধীনভাবে এই তথ্য যাচাই করতে পারেনি।

অন্যদিকে, এনডিটিভি জানিয়েছে, কেন ওই যাত্রী ককপিটে প্রবেশের চেষ্টা করেছিলেন তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তিনি আরও সাতজনের সঙ্গে বিমানে ছিলেন। বারাণসীতে বিমান অবতরণের পর যাত্রীকে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) হাতে হস্তান্তর করা হয়। সিআইএসএফ জানিয়েছে, তারা ওই যাত্রী এবং তার সঙ্গে থাকা সাতজনের লাগেজ পুনরায় পরীক্ষা করেছে।

উল্লেখ্য, এই ঘটনা ঘটল লন্ডন থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট বিলম্বিত হওয়ার একদিন পর। ওই ঘটনায় একজন যাত্রীর বোর্ডিং পাসে বিমানে প্রবেশের জন্য স্ট্যাম্প লাগানো হয়েছিল, কিন্তু ক্রু লক্ষ্য করেছিলেন, ব্যক্তি বিমানে ছিলেন না।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।