আগারগাঁওয়ে ফুটপাতে দোকান বসানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে দোকানি নিহত

রাজধানীর আগারগাঁওয়ের তালতলা এলাকায় সরকারি জায়গায় দোকান বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মো. বাবলু মিয়া (৪০) নামে এক চায়ের দোকানি নিহত হয়েছেন।

শেরেবাংলা নগর থানা–পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত আটটার দিকে তালতলা এলাকায় জনতা গেটের সামনে সরকারি জায়গায় দোকান বসানোকে কেন্দ্র করে দুই দোকানির মধ্যে মারামারি হয়। একপর্যায়ে চায়ের দোকানি বাবুল মিয়াকে আরেক দোকানি রুহুল আমিন ও তাঁর ছেলে রবিউল লোহার পাইপ দিয়ে মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘নিহতের মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।